,

ক্রিকেটে আসছে অনেক পরিবর্তন, লাল কার্ডও থাকছে

news-image

স্পোর্টস ডেস্ক :বাজে আচরণের জন্য জরিমানা, নির্বাসন তো আছেই। এবার গুরুতর শৃঙ্খলাভঙ্গের কারণে সংশ্লিষ্ট ক্রিকেটারকে মাঠ থেকে বের করে দেয়ার ক্ষমতাও পেতে পারেন আম্পায়ার। এমসিসি ক্রিকেট কমিটি নতুন যে যে সুপারিশ করেছে, তা যদি আইসিসি মেনে নেয়, সেক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে ক্রিকেটে। নতুন আইনে কী কী আছে?‌

লেভেল–১ :‌ অতিরিক্ত আপিল, আম্পায়ারের সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করলে প্রথমে সতর্ক করা হবে। কিন্তু তাতেও কাজ না হলে দ্বিতীয় লেভেল এক অনুযায়ী বিপক্ষ দলকে ৫ পেনাল্টি রান দেওয়া হবে।
লেভেল–২ :‌ কোনো প্লেয়ারকে লক্ষ্য করে বল ছোঁড়া হলে বা ইচ্ছাকৃতভাবে বিপক্ষের প্লেয়ারের সঙ্গে শারীরিক সঙ্ঘাতের চেষ্টা হলে সরাসরি বিপক্ষ দলকে পেনাল্টি হিসেবে ৫ রান দেয়া হবে।
লেভেল–৩ :‌ আম্পায়ারের সঙ্গে তর্কবিতর্ক করা, বিপক্ষের প্লেয়ার, কর্তা, সমর্থককে হুমকি দেওয়া বা শারীরিক হেনস্থা করা হলে বিপক্ষ দল ৫ রান যেমন পেনাল্টি পাবে, পাশাপাশি সংশ্লিষ্ট প্লেয়ারকে মাঠ থেকে বের করে দিতে পারবেন আম্পায়ার। ম্যাচের ফরম্যাট অনুযায়ী আম্পায়ার ঠিক করবেন, কত ওভারের জন্য তিনি ওই প্লেয়ারকে মাঠের বাইরে রাখবেন।
লেভেল–৪ :‌ আম্পায়ারকে হুমকি দিলে, গন্ডগোলে ইন্ধন দিলে বিপক্ষ দল ৫ রান পেনাল্টি তো পাবেই, সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্রিকেটারকে ম্যাচের বাকি সময়ের জন্য মাঠ থেকে নির্বাসিত করতে পারেন আম্পায়ার। সেই সময় যদি ওই প্লেয়ার ব্যাট করেন?‌ বলা হবে ‘‌রিটায়ার্ড আউট’।
এমসিসির ক্রিকেট প্রধান জন স্টিফেনসন বলেছেন, ‘‌প্লেয়ারদের বাজে আচরণের মোকাবিলায় কিছু একটা করার কথা আমরা অনেক আগে থেকেই ভাবছিলাম। আমাদের রিসার্চ বলছে, তৃণমূল স্তরে অনেক আম্পায়ারই এমন আচরণের জন্য মাঠ থেকে বেরিয়ে যান। আশা করব, যে যে আইনের কথা আমরা ভেবেছি, তাতে আম্পায়াররা আত্মবিশ্বাস পাবেন, খেলায় শৃঙ্খলার দিকটা সামলাতে পারবেন।’‌ ‌‌

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে