,

পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় কাতার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে কাতার। কাতারের প্রতিরক্ষামন্ত্রী ড. খালিদ বিন মোহাম্মদ আলে আতিয়েহর সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার বৈঠকের সময় দোহার পক্ষ থেকে এই ইচ্ছে প্রকাশ করা হয়।

সোমবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজওয়া সরকারি সফরে কাতার গিয়েছেন। সেখানেই পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর কথা বলেন কাতারের এই প্রতিরক্ষামন্ত্রী।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এমনটাই জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাজওয়া এবং আলে আতিয়েহর বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং কাতার-পাকিস্তান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে আতিয়েহর পক্ষ থেকে পাকিস্তান-কাতার প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ইচ্ছা ব্যক্ত করা হয়েছে। জবাবে বাজওয়া বলেন, পাকিস্তান-কাতার প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়টি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

এছাড়া কাতারের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) গানিম বিন শাহিন আলে গানিমের সঙ্গেও সাক্ষাৎ করেছেন জেনারেল বাজওয়া।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের