,

২৫ বছর পর উঠে বসলেন ইমান

news-image

বিশ্বের স্থূলতম নারী ইমান আহমেদ ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন। ভারতের মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ৩ সপ্তাহে ১০৮ কেজি ওজন কমেছে তার। শুধু তাই নয় ২৫ বছর পর এই প্রথমবার তিনি উঠে বসতে পেরেছেন।

হাসপাতালে ভর্তি হওয়ার পর ওষুধপত্রের মাধ্যমে কিছুটা ওজন কমিয়ে ইমানের ওজন দাঁড়িয়েছিল ৩৮০ কেজিতে। ডাক্তারদের লক্ষ্য ছিল তারা ২৫ দিনে ইমানের ৫০ কেজি ওজন কমাবেন। অর্থাত্‍‌ দিনে ২ কেজি ওজন কমানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়। সবাইকে হতবাক করে দিয়ে ডাক্তারদের লক্ষ্যের থেকে দ্বিগুণ ওজন কমেছে ইমানের।

ডাক্তাররা জানিয়েছেন, লিক্যুইড ডায়েট ও ফিজিয়োথেরাপির মাধ্যমেই এই অসাধ্য সাধন হয়েছে। ১০৮ কেজি ওজন কমার পর এবার ইমানের অপারেশন করা যাবে। অপারেশনের পরই ইমান ফের নিজের পায়ে দাঁড়াতে পারবেন বলে আশা করা হচ্ছে।

ইমানের বেরিয়াট্রিক সার্জারির পর তাকে পাঠিয়ে দেওয়া হবে আলেকজান্দ্রিয়া। সেখানেই তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তারপর শুরু হবে বিশ্বের সবচেয়ে মোটা নারীকে পুরোপুরি সুস্থ করে তোলার পরবর্তী প্রক্রিয়া। ইমানের চিকিত্‍‌সার জন্য আম জনতার কাছ থেকে ৬০ লক্ষ টাকা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের