,

এক বক্তৃতায় লাখ পাউন্ড আয়

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :একটিমাত্র বক্তৃতা থেকে প্রায় এক লাখ পাউন্ড আয় করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি মার্কিন ব্যাংক মর্গান স্ট্যানলির গ্রাহকদের উদ্দেশ্যে এ বক্তৃতা দেন।

মঙ্গলবার ডেইলি মেইলে কলামিস্ট সেবাস্টিয়ান শেকসপিয়ার জানান, দুই সপ্তাহ আগে বক্তৃতাটি করেন ক্যামেরন।এ বক্তৃতায় করে পাওয়া আয় প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া ক্যামরনের এক বছরের বেতন প্রায় কাছাকাছি।প্রধানমন্ত্রী হিসেবে ক্যামেরনের বার্ষিক আয় ছিল এক লাখ ৪৩ হাজার ৪৬২ পাউন্ড।

গত বছরের জুনে এক গণভোটে যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের করে আনার পক্ষে ভোট দেন ব্রিটিশ ভোটাররা।এরপর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান ক্যামেরন। এমনকি তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য পদও ছেড়ে দেন।মার্কিন ব্যাংক মর্গান স্ট্যানলি যুক্তরাজ্যের ইইউ ত্যাগের বিরোধী ছিল। ইইউতে থাকার পক্ষে প্রচারণা চালাতে আড়াই লাখ পাউন্ডও অনুদান দিয়েছিল প্রতিষ্ঠানটি।

সেই মর্গান স্ট্যানলির কাছ থেকেই বক্তৃতা করার জন্য মোটা অংকের অর্থ পেলেন ক্যামেরন।এছাড়া বড়দিনের আগে গারসন লেহেম্যান গ্রুপের একটি প্রাইভেট প্রাতঃরাশ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য মোটা অংকের অর্থ পান ক্যামেরন।সাবেক এ ব্রিটিশ প্রধানমন্ত্রী অর্থ আয়ের জন্য তার পূর্বসূরি টনি ব্লেয়ারের পদাংক অনুসরণ করলেন।
প্রতি মাসে দুই থেকে তিন দিন অর্থের বিনিময়ে বক্তৃতা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ক্যামেরন।তিনি এখন আর এমপি নাই বলে কত আয় করছেন তা জানানোর বাধ্যবাধকতাও নাই তার। তবে ব্লেয়ার এ পর্যন্ত বক্তৃতা করে প্রায় দুই কোটি ৭০ লাখ পাউন্ড আয় করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের