,

হিলারির যে ছবি ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পর থেকেই খবরের আড়ালে আছেন হিলারি ক্লিনটন। তবে বিমানে ভ্রমণের সময় খবর পড়ছেন—তাঁর এমন একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, হিলারি ক্লিনটন গত শুক্রবার বিমানে বোস্টন থেকে নিউইয়র্ক যাচ্ছিলেন। এ সময় এক বিমানযাত্রী তাঁর একটি ছবি তোলেন। সেই ছবিতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ই-মেইল ব্যবহার নিয়ে ইউএসএ টুডের করা প্রধান শিরোনামের খবরটি পড়ছিলেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের এ খবর পড়ার ছবি ভাইরাল হয়েছে।

মাইক পেন্স ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর থাকাকালে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করেছিলেন বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো এ অভিযোগের খবর ফলাও করে প্রকাশ করেছে। সেই সংবাদ পড়তে গিয়েই এবার সংবাদের শিরোনাম হলেন হিলারি ক্লিনটন। তাঁর পত্রিকা পড়ার ওই ছবি প্রকাশের পরই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ভাইরাল হওয়া হিলারির সংবাদ পড়ার ওই ছবিতে মন্তব্য করেছে হাজারো মানুষ। তারা পেন্সের ই-মেইল ব্যবহারের তদন্ত দাবি করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকার সময়ে ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের অভিযোগ ওঠে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের