,

দ. কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র : পাল্টা ব্যবস্থার ঘোষণা চীনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সোমবার উত্তর কোরিয়া জাপান সাগরে দূরপাল্লার চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরদিনই যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় তাদের থাড ক্ষেপণাস্ত্র নিরাপত্তা বুহ্য মোতায়েন শুরু করেছে বলে ঘোষণা দেয়ার পর চীন হুঁশিয়ার করেছে তারা এখন পাল্টা প্রতিরক্ষাব্যবস্থা গ্রহণ করবে। তবে সেই ব্যবস্থা তা তারা খোলাসা করেনি।
সেনা সূত্র উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনাপ বলছে, এপ্রিল মাসের মধ্যেই মার্কিন এই ব্যবস্থা কার্যকর হবে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলছে এই নিরাপত্তা ব্যবস্থার মূল লক্ষ্য উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা।
বলা হচ্ছে, থাড স্বল্প এবং মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত করার আগেই তা সনাক্ত করে আকাশেই ধ্বংস করতে সক্ষম। এটি থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ২০০ কিমি পর্যন্ত দূরের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। দেড়শ কিমি পর্যন্ত উঁচুতে যেতে পারে।
কিন্তু দক্ষিণ কোরিয়ায় এ ধরণের ক্ষেপণাস্ত্র নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন নিয়েন অঞ্চলের বেশ কিছু দেশ আপত্তি করছিলো।
রাশিয়াও থাড মোতায়েনের বিরুদ্ধে। চীন ও রাশিয়ার উদ্বেগ এই ব্যবস্থার রাডারের আওতায় তারাও চলে আসবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জাগত বছরই জানিয়েছিল কোরীয় উপদ্বীপে এই ক্ষোপনাস্ত্র নিরাপত্তা ব্যবস্থা তাদের কৌশলগত নিরাপত্তা স্বার্থ খর্ব করবে।
এমনকী দক্ষিণ কোরিয়াতেই অনেকে আশঙ্কা করছেন যে শত্রু দেশগুলো এখন এই ব্যবস্থাকেই টার্গেট করতে চাইবে। ফলে যে সব জায়গায় এই ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে তার আশপাশের জনজীবন হুমকিতে পড়তে পারে।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সংজু অঞ্চলের বহু বাসিন্দা গত বছর আগস্ট মাসে থাড মোতায়েনের পরিকল্পনার বিরুদ্ধে মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানিয়েছিলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে