,

আমানসহ বিএনপির ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর থানার বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানসহ ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার আট নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এ আদেশ দেন।

এ মামলায় আজ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। বিচারক অভিযোগ গঠন করে পলাতক ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিএনপির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ এ ব্যাপারে এনটিভি অনলাইনকে জানান, আজ এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আদালতে রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য সৈয়দা আশরাফি পাপিয়াসহ ১৭ নেতাকর্মী আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের দোষী কিংবা নির্দোষ প্রশ্ন করা হলে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন।

জয়নুল আবেদিন জানান, বাকি ৩০ আসামি অনুপস্থিত থাকায় বিচারক তাঁদের গ্রেপ্তার করার জন্য পরোয়ানা দিয়েছেন। তিনি জানান, পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, বিএনপির নেতা সাইফুল আলম নীরব, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস প্রমুখ।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর মিরপুর থানাধীন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ এলাকায় অজ্ঞাত আসামিরা অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম একটি মামলা করেন।

২০১৫ সালের ২ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৪৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন মিরপুর থানার এসআই মাসুদ পারভেজ।

পরে মামলাটি বিচারের জন্য ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে