,

‘জঙ্গিদের বোমার মুখেও পালায়নি পুলিশ’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় জঙ্গিবহনকারী বাসকে চ্যালেঞ্জ করার পর জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়লেও পুলিশ না পালিয়ে জনগণের সহায়তায় তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার বিকেলে রাজশাহীতে নবনির্মিত পবা থানা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরের সময় কুমিল্লার ওই ঘটনার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরো বলেন, আমরা বলিনি জঙ্গি নির্মূল করেছি, শিকড় উপড়ে দিয়েছি এটাও বলিনি। আমরা বলছি আমরা নিয়ন্ত্রণ করেছি। জঙ্গিবাদকে দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, জঙ্গিরা বসে থাকবে না, এরা মাঝেমধ্যেই আত্মপ্রকাশ করবে। আমরা মনে করি, জনগণ যখন আমাদের সঙ্গে আছে, কেউ আমাদের অগ্রযাত্রাকে রুখতে পারবে না।

জঙ্গিনেতা মুফতি হান্নানকে বহনকারী বাসে হামলার কথা স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর সতর্কতার জন্য বোমা বহনকারীদের পুলিশ ধরে ফেলেছে জনগণের প্রত্যক্ষ সহযোগিতায়।

কুমিল্লায় পুলিশ সদস্যদের ওপর বোমা হামলার বিষয়ে তিনি বলেন, একটি বাসে করে জঙ্গিরা যাচ্ছিল, হাইওয়ে পুলিশ যখন বাসকে চ্যালেঞ্জ করে বসে, তখন তারা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। আমাদের পুলিশ কিন্তু ভয়ে দৌড় দেয়নি। চ্যালেঞ্জ করে তাকে ধরেছে এবং যারা পালিয়ে যেতে চেয়েছিল, তাকে পুলিশ বাহিনী এবং ওখানকার জনগণ ধরেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে যখন জনগণ আছে, আমাদের পুলিশ যখন দেশপ্রেমে উদ্বুদ্ধ; আমাদের পুলিশ যখন রক্ত দিতে শিখেছে—জঙ্গির ভয়, সন্ত্রাসের ভয় আর পেতে হবে না।’ দেশব্যাপী কাউন্টার টেররিজম ইউনিটকে শক্তিশালী করার জন্য কাজ চলছে বলেও জানান তিনি।

রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আয়েন উদ্দিন ও রাজশাহী রেঞ্জ ডিআইজি এম খুরশীদ হোসেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী নগরের শাহ মখদুম থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন। সেখানে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন নগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী-আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, সংরক্ষিত আসনের সাংসদ আখতার জাহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে