,

জরুরি বৈঠকে নিরাপত্তা পরিষদ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্র ও জাপানের অনুরোধে বুধবার স্থানীয় সময় সকাল ১০ টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সোমবার চারটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। এগুলোর মধ্যে তিনটি জাপান সাগরে পড়েছে। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার এটি ছিল সর্বশেষ ঘটনা। যেকোনো ধরনের ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালানোর ক্ষেত্রে জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটি এসব ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

এদিকে এ ঘটনায় জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেস কঠোর নিন্দা এবং এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের মুখপাত্র ফারহান ফক এক বিবৃতিতে বলেন, ‘এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লংঘন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার মারাত্মক পরিপন্থী।’

এছাড়া এক টুইটার বার্তায় মার্কিন রাষ্ট্রদূত নিকি হলে জানান, উত্তর কোরিয়া এ ধরনের ‘ধ্বংসাত্মক কর্মকাণ্ড’ অব্যাহত রাখলে বিশ্ব তা মেনে নেবে না।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের