,

ফাঁস হয়ে গেল সানির সুন্দর শরীরের রহস্য

news-image

নিজের সুন্দর শরীরের রহস্য ফাঁস করেছেন বলিউডের আলোচিত তারকা সানি লিওন। বলিউডে নাম লেখানোর সময় সানি বেশ স্থুলকায় ছিলেন। বলিউডের ট্রেন্ড অনুযায়ী সৌন্দর্যকে ইউএসপি করতে গেলে যে বাড়তি মেদ ঝরাতে হবে তা ভালোই বুঝেছিলেন সানি। সেজন্য আগের থেকে অনেকটাই রোগা হয়েছেন সানি। বলতে গেলে স্লিম-ট্রিম সানি এখন বলিউডকে নতুন চমক  দিতে প্রস্তুত।

কিন্তু, তার এই সুন্দর শরীরের রহস্য কী? ট্রেডমিলে দৌড়ানো। যেখানে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন সানি। এটাই নাকি তার সুন্দর শরীরের গোপন রহস্য। সানি নিজেই টুইটারে তা ফাঁস করেছেন। জানিয়েছেন, এর জন্য আমি যা ইচ্ছে তাই করতে পারি। এর জন্য নিংড়ে দিতে আমি নিজেকে উদ্বুদ্ধ করতে পারি, বলতে পারি আরও এক মিনিট, আরও এক মিনিট।

ট্রেডমিলে দৌড়ানোর সঙ্গে সঙ্গে সানি নিজেকে সুন্দর রাখতে আরও কিছু শরীর চর্চা করেন। সেগুলি হলো নিয়মিত জিম করা, যোগাসন, স্কোয়াট করা। যখন এসব করতে ভালো লাগে না তখন সানি নাকি সমানে হেঁটে চলেন।

এছাড়াও সানি তার খাদ্যাভাসে বেশ কিছু বিষয়ে নজর রাখেন। অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করেন না। কোনও ধরনের পানীয় কখনই পান করেন না। সকালে প্রচুর পরিমাণে দুধ খান তিনি। ভারি খাবারে প্রচুর পরিমাণে তাজা সবুজ সবজি থাকে। সুন্দর শরীর রাখতে দুধ-চিনি ছাড়া কালো কফি পান করেন। এমন খাবার তিনি খান যাতে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং কার্বোহাইড্রেড থাকে। এছাড়া গোটা দিন প্রচুর পানি পান করেন সানি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে