,

অজিদের হারিয়ে সিরিজে সমতা আনলো ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : ১৮৮ রানের টার্গেটটা খুব বেশি কঠিন ছিল না অজিদের জন্য। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১১২ রানেই সবকটি উইকেট হারায় স্মিথের অস্ট্রেলিয়া। ফলে বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট ৭৫ রানে জিতে চার ম্যাচ টেস্ট সিরিজে ১-১ এ সমতায় ফিরলো ভারত।

দ্বিতীয় টেস্টের শেষটা যে এতটা খারাপ হবে তা হয়তো কল্পনাও করেনি টিম অস্ট্রেলিয়া। ১৮৮ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে অজিরা। ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ১৭ রান। আরেক ওপেনার ম্যাট রেনশ করেন ৫ রান। তিন নম্বরে নামা দলপতি স্টিভেন স্মিথের ব্যাট থেকে আসে ২৮ রান। চার নম্বরে নেমে শন মার্শের ইনিংস শেষ হয় ৯ রানে। মিচেল মার্শ ১৩ রানে বিদায় নেন। আর ম্যাথু ওয়েডের ব্যাট থেকে কোনো রানই আসেনি। দলীয় ১০১ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারিয়ে দ্বিতীয় সেশন শেষ করে সফরকারীরা।

শেষ দিকে পিটার হ্যান্ডসকম্ব একাই লড়ার ব্যর্থ চেষ্টা করেন। তবে অশ্বিনের সঙ্গে আর পেরে উঠেননি। ব্যক্তিগত ২৪ রানে তাকেও ঋদ্ধিমান শাহ’র ক্যাচে ফেরান অশ্বিন। ১২.৪ ওভার বল করে ৪১ রানের বিনিময়ে ৬টি উইকেট তুলে নেন ডানহাতি এ স্পিনার। দুটি উইকেট পান উমেশ যাদব। একটি করে উইকেট দখল করেন ইশান্ত শর্মা ও রবিন্দ্র জাদেজা।

সংক্ষিপ্ত স্কোর
ভারত-১৮৯ ও ২৭৪
অস্ট্রেলিয়া-২৭৬ ও ১১২ (৩৫.৪ ওভার)

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের