,

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ আটক ১

news-image

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটক করা যাত্রী হলেন মো. জিল্লুর রহমান। আজ মঙ্গলবার বেলা ১১টায় তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরে প্রায় সাড়ে আট হাজার ইয়াবাসহ তাঁকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির বলেন, ইউএস বাংলার ওমান থেকে আসা একটি ফ্লাইটে আজ বেলা ১১টার দিকে জিল্লুর রহমান ঢাকায় আসেন। তিনি অভ্যন্তরীণ যাত্রী হিসেবে চট্টগ্রাম থেকে ওই উড়োজাহাজে ওঠেন।

আহসানুল কবির জানান, জিল্লুর রহমানের কাছ থেকে ৮ হাজার ৭৫০টি ইয়াবা পাওয়া যায়, যার মূল্য প্রায় ৪৩ লাখ টাকা। জিল্লুরের বাড়ি চাঁদপুরে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের