,

কুমিল্লার চান্দিনায় দুই ‘জঙ্গি’ আটক

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা উপজেলার খাঁদগড় এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে জসীমউদ্দিন ও হাসান নামের দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে তাঁরা ‘জঙ্গি’। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য, খাঁদগড় এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশি করতে গেলে পুলিশেক লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এ সময় পুলিশও গুলি ছোড়ে। এতে জসীমউদ্দিন গুলিবিদ্ধ হন। আরেকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে আটকায়। তাঁর নাম হাসান। আহত হওয়ায় তাঁদের চান্দিনায় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি নাসিরউদ্দিন মৃধা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে খাঁদগড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বাস তল্লাশি করতে গেলে ওই দুজন পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে অবশ্য পুলিশ বা সাধারণ মানুষ কেউ হতাহত হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা