,

ওবায়দুল কাদের কি বিএনপির অতিরিক্ত মহাসচিব, প্রশ্ন ফারুকের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কি বিএনপির অতিরিক্ত মহাসচিব হয়েছেন কিনা তা জানতে চেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। ‘বিএনপিকে নির্বাচনে আসতেই হবে’ ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাকের কাছে এ প্রশ্ন রাখেন।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ প্রশ্ন রাখেন।

বিএনপি যাতে নির্বাচনে অংশ গ্রহণ না করে সে জন্য সরকার ষড়যন্ত্র করছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি কি আমাদের দলের অতিরিক্ত মহাসচিব হয়েছেন যে আমাদের দলের ভিতরের সিদ্ধান্তও তিনি আগাম বলে দিচ্ছেন?’

তিনি অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ জন্মগতভাবে ভোট চুরি ও গণতন্ত্র হত্যাকারী দল।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে বিএনপি না এলে তাদের নিবন্ধন বাতিল করা হবে, একথা যারা বলছেন তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ক্ষমতাসীন দলের নেতারা ছলছাতুরি করে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে। আমি তাদের বলতে চাই সৃষ্টিকর্তা আর জনগণ ছাড়া বিএনপির নিবন্ধন বাতিলের ক্ষমতা কারও নেই।’

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘এই সরকার জনবান্ধব সরকার নয়। জনবান্ধব সরকার কখনও জনমতের রায়কে উপেক্ষা করে গ্যাসের মূল্যবৃদ্ধি করতে পারে না। অবিলম্বে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা প্রত্যাহার করুন।’

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সহ-তথ্য সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে