,

ইবিতে প্রশ্ন ফাঁসের ইউনিটে ভর্তি পরীক্ষা ১৬ মার্চ

news-image

নিউজ ডেস্ক : প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাতিল হওয়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে রেজিস্টার এফ এম আবদুল লতিফ সাংবাদিকদের জানান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আবারো ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রমাণিত হওয়ায় নতুন করে এই পরীক্ষা নেয়া হচ্ছে। সে সময় যারা আবেদন করেছিলেন, শুধু তারাই পরীক্ষায় অংশ নিতে পারবেন বলেও জানান আবদুল লতিফ।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুর আলমকে আহ্বায়ক করে ওই ইউনিটের একটি পরীক্ষা কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার প্রশ্নফাঁসের কারণে ‘এফ’ ইউনিটের সম্বয়ক মো. নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত এবং পরীক্ষা কমিটিতে থাকা অপর দুই শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমান (গণিত বিভাগ) ও মো. আলতাফ হোসেন রাসেলকে (পরিসংখ্যান বিভাগ) কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

একই সঙ্গে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ‘এফ’ ইউনিটে ভর্তি হওয়া ১০০ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। প্রশ্নফাঁসে জড়িত গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র মনোজিৎ মণ্ডলকে আজীবন বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আলাউদ্দিন আলাল ও সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে