বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য ১৮৭

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অজিদের দেওয়া ৮৭ রানের লিডের বিপরীতে স্বাগতিক ভারত স্কোরবোর্ডে ২৭৪ রান সংগ্রহ করেছে। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৮৭ রান।

ব্যাঙ্গালুরু টেস্টে চতুর্থ দিনের শুরুটা ভালোই করেছিল স্বাগতিক ভারত। তৃতীয় দিন শেষে অরপরাজিত থাকা চেতন পুজারা (৭৯) এবং আজিঙ্কা রাহানে (৪০) ধীরগতিতেই এগুতে থাকেন। তবে অস্ট্রেলিয়া শিবিরে ব্রেকথ্রু এনে দিয়েছেন মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড। একই ওভারে তিনি রাহানে ও করুন নায়ারের উইকেটটি তুলে নেন। ফলে স্বস্তির শ্বাসই ফেলে স্টিভ স্মিথের দল।

সোমবার (৬ মার্চ) তৃতীয় দিনশেষে ৪ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ২১৩ রান। মঙ্গলবার পূজারা ও রাহানে স্কোরবোর্ডে আরও ২৫ রান যোগ করেন। এরপরই স্টার্কের জোড়া আঘাতে কিছুটা ছন্দপতন ঘটে স্বাগতিকদের শিবিরে। রাহানেকে ব্যক্তিগত ৫২ রানে এলবিডব্লু’র ফাঁদে ফেলেন স্টার্ক। আর নায়ার নিজের প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে।

এরপরই স্বাগতিকদের শিবিরে আঘাত হানেন জস হ্যাজেলউড। উইকেটে থিতু হয়ে বসা সেঞ্চুরির পথে থাকা চেতন পূজারাকে ফিরিয়ে তিনি ভারতের লাগাম টেনে ধরেন। পূজারা ৯২ রান করে সাজঘরে ফিরেন। রবিচন্দ্রন অশ্বিনকেও ৪ রানে প্যাভিলিয়নের পথ ধরান হ্যাজেলউড। এরপর উমেশ যাদবকেও ১ রানেই সাজঘরে ফেরান তিনি।
এ প্রতিবেদনটি লেখা অব্দি ভারতের সংগ্রহ ৯ উইকেটে ২৬৯। উইকেটে রয়েছেন ঋদ্ধিমান (১৫) এবং ইশান্ত (৫)।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৭৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। এই সুবাদে দ্বিতীয় দিনের হাতে থাকা ৪৮ রানের লিডের সঙ্গে ৩৯ রান যোগ করে সফরকারীদের মোট লিড দাঁড়ায় ৮৭ রান।

অজিদের লিডের জবাবে এদিন ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ৩৯ রানে ফিরে যান অভিনব মুকুন্দ। ব্যক্তিগত ১৬ রানে জস হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তিনি। আর লোকেশ রাহুল হাফ সেঞ্চুরি (৫১) করে স্টিভ ও’কিফের বলে আউট হন। বিরাট কোহলি এদিনও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। ২৫ বল খেলে ১টি চারের মারে ১৫ রান করে হ্যাজেলউডের বলে এলবিডব্লু’র শিকার হন। রবিন্দ্র জাদেজকেও ২ রানেই সাজঘরে ফেরান হ্যাজেলউড।

শনিবার (০৪ মার্চ) নিজেদের প্রথম ইনিংসে কোন উইকেট না হারিয়ে সফফরকারীরা সংগ্রহ করেছিল ৪০ রান। অপরাজিত ছিলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (২৩ রান) ও ম্যাট রেনশো (১৫ রান)। এরপর দিনের শুরুতেই ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেটটি হারিয়েছে অজিরা। প্রথম দিনে ২৩ রানে অপরাজিত থাকা ওর্য়ানার আর ১০ রান যোগ করেই অশ্বিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। তখন দলীয় রান ৫২। এরপর রেনশোর সঙ্গে যোগ দেন দলপতি স্মিথ। তিনি ক্রিজে থিতু হবারই ইঙ্গিত দিচ্ছিলেন। তবে ৫২ বলে ৮ রান করে জাদেজার বলটি উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে হয়ে সাজঘরে ফিরেন তিনি।

উইকেটের একপ্রান্ত আগলে রেখে ধীরগতিতে ব্যাট করে চলছিলেন রেনশো। করেছেন হাফসেঞ্চুরিও। তাকে ফিরিয়ে ভারত শিবিরে বেকথ্রু এনে দেন রবীন্দ্র জাদেজা। আউট হওয়ার আগে রেনশো ৫টি চার ও ১টি ছক্কার মারে ৬০ রান করেন।

এরপর পিটার হ্যান্ডসকম্বও ১৬ রানে জাদেজার শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরেন। আর রানের খাতা খোলার আগেই মিচেল মার্শকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ইশান্ত শর্মা। এরপর উমেশ যাদবের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেছেন ৬৬ রান করে শন মার্শ। এছাড়া দলের হয়ে মিচেল স্টার্ক ২৬ রান করেন।

ভারতের হয়ে ৬টি উইকেট তুলে নিযেছেন রবীন্দ্র জাদেজা। অশ্বিন ২টি এবং উমেশ যাদব ও ইশান্ত শর্মা ১টি করে উইকেট পেয়েছেন। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ১৮৯ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন লোকেশ রাহুল। অজি দলের স্পিনার নাথান লিয়ন একাই তুলে নেন ৮টি উইকেট।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু