,

‘পার্চড’ সিনেমার ফাঁস হওয়া ঘনিষ্ঠ ছবি নিয়ে রাধিকার জবাব

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী রাধিকা আপ্তে সম্প্রতি সাক্ষাৎকারে জানিয়েছেন, বলিউডে এখন অন্য রকম অনেক ছবি হচ্ছে। ‘পিকু’ বা ‘কাহানি’র মতো ছবি নারীদের কথা বলছে। এ ছাড়া বিশেষ পরিবর্তন হয়নি। নায়িকারা এখনও কস্টিউম বা কো-অ্যাক্টর নিয়ে বিশেষ কথা বলতে পারেন না। তাঁদের পরিণত হতে এখনও অনেক দেরি।

এক জন অভিনেত্রী ‘বোল্ড’ সিন করছেন মানে যে তিনি খুব ‘স্ট্রং’ এমন নাও হতে পারে। আবার কোনও মহিলা হয়তো খুব কম কথা বলেন, বা বলে ধীরে ধীরে বলেন, তিনি হয়তো মানসিক ভাবে খুব শক্তিশালী। তাঁর মতে, যে সব মেয়েরা মুখের উপর সত্যি কথা বলেন, মানসিক ভাবে শক্তিশালী, যাঁরা নিজেরা সিদ্ধান্ত নেন, তাঁদের হজম করতে এ সমাজের এখনও অনেক সময় লাগবে।

রাধিকা নিজে একসময় ‘লিভ ইন’ রিলেশনশিপে ছিলেন। তা নিয়ে তাঁর পরিবারের কোনও সমস্যা না থাকলেও সমাজের অনেকেই নাকি তাঁকে বাঁকা চোখে দেখতেন।

সম্প্রতি ‘পার্চড’ ছবিতে রাধিকার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়।

সে প্রসঙ্গে রাধিকা বলেছেন, ‘‘যখন আমি খবর পাই, স্বামীর সঙ্গে বসে নাস্তা করছিলাম। আমরা দু’জনেই শুধু হেসেছিলাম। আমি ভাবি, যাঁরা আমার জীবন নিয়ে কোনও দিন কোনও সিদ্ধান্ত নেবেন না, তাঁদের এ সব করে কী লাভ? আরও একটা কথা মনে হয়, এদের উপেক্ষা করাই ভাল। তাতে মানুষ হিসেবে, শিল্পী হিসেবে নিজের উত্তরণ হবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯