,

মালয়েশীয়দের দেশত্যাগে নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ায় অবস্থানরত সকল মালয়েশিয়ার নাগরিকের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিম জং-নামের হত্যাকে কেন্দ্র কররে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এই ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।

এর আগে উত্তর কোরিয়া এবং মালয়েশিয়া একে অপরের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে গত মাসে রাসায়নিক ব্যবহার করে মালয়েশিয়ান বিমানবন্দরে হত্যা করা হয়। প্রথম থেকেই এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া।

কিমের হত্যা নিয়ে মালয়েশিয়ার তদন্তেরও কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। ময়নাতদন্তের প্রতিবেদনও তারা প্রত্যাখ্যান করেছে। মৃতদেহটি যে কিম জং নামের সেটিও নিশ্চিত করেনি উত্তর কোরিয়া। তাকে শুধু একজন উত্তর কোরিয়ার নাগরিক হিসেবেই তারা দাবি করেছে।

মালয়েশিয়া ওই হত্যাকাণ্ডের জন্য সরাসরি উত্তর কোরিয়াকে দায়ী করেনি। তবে ব্যাপক সন্দেহ রয়েছে যে উত্তর কোরিয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

হত্যার সাথে সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকজন উত্তর কোরিয়ার নাগরিককে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। এরইমধ্যে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের দুই নারীকে ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা