,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগের ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগের ২৪ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী ডালিম ভূইয়াকে (৩৫) আটক করেছে ১২ বিজিবি’র অধিনস্ত বিষ্ণুপুর ক্যাম্প। সোমবার সন্ধ্যায় বিষ্ণুপুর ইউপির কালাছড়া থেকে অভিনব কায়দায় মোটর সাইকেলের চাকার ভেতরে লুকিয়ে রাখা ইয়াবাসহ তাকে আটক করা হয়। বিজিবি জানায়, সন্ধ্যায় বিষ্ণুপুর ক্যাম্পের হাবিলদার আনোয়ার হোসেন কালাছড়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মোটরসাইকলে থাকা ডালিম ভূইয়ার গতিবিধি সন্দেজনক হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালালে মোটর সাইকেলে চাকার ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৪ পিসি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সে উপজেলার পত্তন ইউপির নোয়াগাঁও গ্রামের মৃত হাজী মধূ ভূইয়ার ছেলে। আটক ডালিম দীর্ঘদিন যাবৎ মাদক পাচারের সাথে সম্পৃক্ত রয়েছে বলে জানাযায়। রাতে হাবিলদার আনোয়ার হোসেন বাদী হয়ে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছন। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আলী আরশাদ জানান, আজ মঙ্গলবার দুপুরে ডালিম ভূইয়াকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা