,

৮৬ বছর বয়সে হিমালয় অভিযানের ঘোষণা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :নেপালের মিন বাহাদুর শেরচান বিশ্বের সবচাইতে বর্ষীয়ান এভারেস্টবিজয়ী ”শিরোপা” পুণরুদ্ধার করতে চান। তাই আগামী বসন্তে তিনি হিমালয় পর্বত অভিযানে নামবেন।

৮৬ বছর বয়সী মিন বাহাদুর সোমবার কাঠমন্ডুতে এ ঘোষণা দেন। সাবেক ব্রিটিশ গুর্খা রেজিমেন্টের এ সদস্য বলেন, হিমালয় অভিযানের জন্য আমি সব দিক থেকে প্রস্তুত।

২০০৮ সালে মিন বাহাদুর হিমালয় জয় করে বিশ্বের সবচাইতে বর্ষীয়ান এভারেস্টবিজয়ী হন। তখন তাঁর বয়স ছিল ৭৬ বছর। পাঁচ বছর পর জাপানের ইউইচিরো মিউরা ৮০ বছর বয়সে হিমালয় জয় করে মিন বাহাদুরকে হটিয়ে দেন। তখন থেকেই মিন বাহাদুর তাঁর হারানো গৌরব ফিরে পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। ২০১৩ সালে একবার চূড়ার কাছাকাছি গিয়েও ফিরে আসতে বাধ্য হন তিনি। ২০১৫ সালে ভূমিকম্প ও অন্যান্য কারণে তাঁর চেষ্টা ব্যর্থ হয়।

বিশ্বশান্তি ও মানবতার বাণী নিয়ে এভারেস্ট জয়ের ঘোষণা দিয়ে মিন বাহাদুর বলেন, পর্বতে সব রকম চ্যালেঞ্জ মোকাবেলায় আমি প্রস্তুত। আমি যখন মাউন্ট এভারেস্টের কথা মনে করি তখন নিজেকে আমার ১৬ বছর বয়সী বলে মনে হয়।

তিনি বলেন, আমি আমার নিজের রেকর্ড ভাঙতে চাইছি, অন্য কারো নয়। এবার আমি এভারেস্টের চূড়ায় উঠবোই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা