,

জঙ্গিনেতা মুফতি হান্নানকে বহনকারী প্রিজনভ্যানে হামলা

news-image

ফাঁসির দ-প্রাপ্ত আসামি ও হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নানসহ ২১ আসামিকে বহনকারী একটি প্রিজনভ্যানে হামলা চালানো হয়েছে। সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী কলেজগেট এলাকায় এই হামলা চালানো হয়। এ ঘটনায় ককটেলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার পর মুফতি হান্নান ও তাঁর সহযোগীদের প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে ওই হামলার ঘটনা ঘটে। এ সময় প্রিজনভ্যানে মুফতি হান্নানসহ ২১ আসামি ছিলেন।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যা চেষ্টা মামলায় ফাঁসির দ-প্রাপ্ত মুফতি হান্নানের কয়েকজন সহযোগী গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। সোমবার সকালে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা দিতে মুফতি হান্নান ও তাঁর সহযোগীকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। বিকেলে ঢাকা থেকে একটি প্রিজন ভ্যানে করে তাঁদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে আনা হচ্ছিল। প্রিজন ভ্যানটি গাজীপুরের টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমির সামনে এলে প্রিজন ভ্যান লক্ষ্য করে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করা হয়।
এ সময় দুটি ককটেল বিস্ফোরিত হলেও প্রিজন ভ্যানের কোনো ক্ষতি হয়নি। এ সময় একটি ব্যাগ সহ মোস্তফা কামাল নামের একজনকে আটক করা হয়। তাঁর বাড়ি ময়মনসিংহের তারাকান্দি উপজেলার পাললী এলাকায়। তাঁর সঙ্গে থাকা ব্যাগে কয়েকটি ককটেল পাওয়া গেছে।
গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের