,

বাঞ্ছারামপুরে ট্রাকচাপায় নিহত ১ 

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে মো. ইসমাইল (৫৫) নামের এক নসিমন আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা তিনটার দিকে বাঞ্ছারামপুর-হোমনা সড়কের বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার বেলা তিনটার দিকে এলপি গ্যাসের সিলিন্ডার ভর্তি একটি ট্রাক ঢাকা থেকে বাঞ্ছারামপুর উপজেলা সদরের দিকে আসছিল। এ সময় বাঞ্ছারামপুর-হোমনা সড়কের বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের উত্তর প্রান্তে সড়কে একটি খালি নসিমন ট্রাকটিকে ওভারটেকিং করছিল। এতে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি টিনের বেড়ায় ধাক্কা খেয়ে নসিমনের চালক আউয়াল মিয়া ও আরোহী মো. ইসমাইল নসিমন থেকে ছিটকে পড়েন। এতে ট্রাকের সামনের চাকায় পিস্ট হয়ে মো. ইসমাইল ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার নগরীরচর গ্রামের মৃত রজব আলী ছেলে। পরে চালক আউয়াল মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন সাংবাদিকদের বলেন, ট্রাকটিকে ওভারটেকিং করতে গিয়ে নসিমনের চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে টিনের বেড়ায় ধাক্কা খায়। এতে নসিমনের আরোহী মো. ইসমাইল ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের