,

পুরো রান আপে বোলিং অনুশীলনে মাশরাফি

news-image

 

স্পোর্টস ডেস্ক :নিউজিল্যান্ড সিরিজের শেষ একদিনের ম্যাচে ডান হাতে চোট পেয়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় বাংলাদেশ জাতীয় দলের রঙিন পোশাকের অধিনায়ক মাশরাফি মুর্তজাকে।

শ্রীলঙ্কা সফরে তিনি খেলতে পারবেন কিনা অনেকের মনে এমন ভীতি থাকলেও আশার খবর হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়া শেষে আসন্ন এই সফরকে সামনে রেখে বল হাতে আবারো অনুশীলনে ফিরেছেন মাশরাফি।

বেশ কিছুদিন ধরে খালি হাত ঘুরানোর অনুশীলন করলেও সোমবার দেখা মিললো ভিন্ন মাশরাফির। এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি মাঠে বল হাতে নেট অনুশীলনে ফিরেন তিনি।

শুরুতে অল্প রান আপে বল করলেও কিছুক্ষণ পর পুরো রান আপ নিয়ে বল করেন সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মাশরাফি। প্রথম দিনের অনুশীলনে নেটে বল করেন মোট চার ওভার। বল করার সময় অস্বস্তি উভব না করলেও এখনো পুরো দম ফিরে পাননি বলে জানিয়েছেন তিনি।

হাতে হালকা ব্যথা রয়েছে বলেও জানান তিনি, তবে ইঞ্জুরিতে জর্জরিত ক্যারিয়ারে এই হালকা ব্যথা যে বড় প্রভাব ফেলবে তা নিজেই স্বীকার করলেন জাতীয় দলের এই অভিজ্ঞ পেসার।

অন্যদিকে, ফিটনেসে যেটুকু ঘাটতি আছে তা শিগগিরই পূরণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মাশরাফি মুর্তজা। আসন্ন শ্রীলঙ্কা সফরের সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে তাই পুরো ফিট মাশরাফির দেখা মিলছে তা এক প্রকার নিশ্চিত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের