,

ইবি’র এফ ইউনিটের ভর্তি বাতিল, ফের পরীক্ষা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি বাতিল করা হয়েছে। নতুন করে ওই ইউনিটের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি পরীক্ষার এফ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

তা ছাড়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বহিষ্কার, দুজন শিক্ষককে পরীক্ষাসংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি ও স্নাতকোত্তর বিভাগের এক শিক্ষার্থীর ছাত্রত্ব এবং স্নাতক শ্রেণির সনদ বাতিল করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশীদ আসকারী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বেলা ১১টার দিকে উপাচার্যের বাসভবনের মিলনায়তনে সিন্ডিকেট সভার আয়োজন করা হয়। বিকেল ৪টায় সভা শেষে সেখানে উপাচার্য সংবাদ সম্মেলন করেন।

উপাচার্য হারুন অর রশীদ আসকারী বলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আবারও নেয়া হবে। সে সময় যারা আবেদন করেছিলেন, শুধু তারাই এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। দ্রুত এ ব্যাপারে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি দেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপাচার্য আরো বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ইউনিটের পরীক্ষা সমন্বয়কারী গণিত বিভাগের শিক্ষক নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা জানতে চেয়ে নোটিশ দেয়া হবে।

এ ছাড়া সমন্বয়কারীর সহযোগী হিসেবে গণিত বিভাগের শিক্ষক মিজানুর রহমান ও পরিসংখ্যান বিভাগের সভাপতি আলতাফ হোসেনকে দায়িত্বে অবহেলার কারণে আগামী দুই বছর পরীক্ষাসংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অন্যদিকে এ ঘটনায় গণিত বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মনোজিৎ কুমারের ছাত্রত্ব ও স্নাতকের সনদ বাতিল করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে