,

বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমন : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি-জামায়াতের নেতাকমীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে।

সোমবার বিকেলে ঢাকার ধামরাই হাডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ধামরাই থানা কমিউনিটি পুলিশিং সেলের আয়োজনে জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখন তৃতীয় বারের মত ক্ষমতায় এসেছে, তখন আমাদের সরকারকে দেশ-বিদেশে হেয় প্রতিপন্ন করার জন্য একটি চক্র ষড়যন্ত শুরু করেছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সেই চক্রান্ত নৎসাৎ করেছে।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে কোনো আইএস জঙ্গি নেই। বিএনপি জামায়াতের নেতাকমীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে।

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ মালেক, ডা.এনামুর রহমান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহসেদ, বিশিষ্ট ব্যবসায়ী আহম্মদ আল জামানসহ স্থানীয় আওয়ামী এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে এসময় কমিউনিটি পুলিশের পাশাপাশি ধামরাই এলাকার কয়েক হাজার স্থানীয় লোকজন অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এতে গান পরিবেশন করেন সংগীত শিল্পী মমতাজ বেগম, আখি আলমগীর ও নকুল কুমার বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের