,

প্রেমিকের হাতে সোনমের হাত

news-image

 

বিনোদন ডেস্ক : যে কোনো বিষয়ে সাধারণত খোলাখুলি কথা বলতেই পছন্দ করেন অভিনেত্রী সোনম কাপুর। নিজের অতীত, বর্তমান অনেক কথাই বিভিন্ন সময় সংবাদমাধ্যমে জানিয়েছেন তিনি। কিন্তু যখনই প্রেমের বিষয়ে প্রশ্ন করা হয় তখন মুখে কুলুপ এঁটে থাকেন এ অভিনেত্রী।

ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে অনেকদিন থেকেই সোনমের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। একসঙ্গে ছুটি কাটানো অথবা বিভিন্ন জায়গায় প্রায়ই তাদের ঘোরাঘুরি করতে দেখা যায়। কিন্তু তাদের প্রেমের বিষয়ে মুখ খোলেননি তারা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় আনন্দ আহুজা ও সোনম কাপুর। তাই তাদের ঘোরাঘুরির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে থাকেন আনন্দ-সোনম। সম্প্রতি তেমনি একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সোনম কাপুর। ছবিতে কথিত প্রেমিক আনন্দ আহুজার হাতে হাত রেখে পোজ দিয়েছেন এ অভিনেত্রী।

এ ছবি পোস্টের পর থেকেই দুজনের প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে। অনেকেই মনে করছেন, এ ছবির মাধ্যমে তাদের প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন সোনম। প্রশ্ন উঠেছে, তবে কি খুব শিগগিরই প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তারা?

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের