,

চলে গেলেন ডেইলি সান সম্পাদক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান-এর সম্পাদক আমির হোসেন ইন্তেকাল (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) করেছেন। তার বয়স হয়েছিলো ৭৭ বছর।

সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডেইলি সান’র পক্ষ থেকে জানানো হয়, রবিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাস্থ দ্য ডেইলি সান কার্যালয়ে কর্মরত অবস্থায় হার্ট অ্যাটাক হয় আমির হোসেনের। দ্রুত তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার দুপুরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দুটি জানাযা ঢাকায়, দাফন মাদারীপুরে

ঢাকায় মরহুম আমির হোসেনের দুটি জানাযা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম জানাযা হয় বসুন্ধরা আবাসিক এলাকার মিডিয়া হাউজ প্রাঙ্গণে দুপুর ২টায়। আর দ্বিতীয় জানাযা হয় বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে।

বিকেলেই মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হয় তার নিজ জেলা মাদারীপুরে। সেখানে তাকে দাফন করা হবে।

আমীর হোসেন পাকিস্তান আমলে তার সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন সে সময়ের প্রধান সংবাদপত্র দৈনিক ইত্তেফাক থেকে। এরপর বাংলারবাণী, জয়বাংলা, বাংলাদেশ টুডেসহ বেশ কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকের সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের একজন নিয়মিত সংবাদ বিশ্লেষক ছিলেন এই সাহসী সাংবাদিক।

দৈনিক ইত্তেফাকের রিপোর্টার হিসেবে স্বাধীনতা পূর্বকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের কর্মসূচি কাভার করতেন আমির হোসেন। বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ট থেকে স্বাধীন বাংলাদেশের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ খবর লিখেছেন তিনি।

ব্যক্তিজীবনে ছিলেন ​অত্যন্ত অমায়িক, মিতভাষী ও সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন প্রথিতযশা এই সাংবাদিক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা