,

ভারতে ১৯ কন্যা শিশুর ভ্রূণ উদ্ধার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :এবার ভারতের এক হাসপাতাল থেকে গর্ভপাতের মাধ্যমে ফেলে দেয়া ১৯ কন্যা শিশুর অপরিপক্ব ভ্রূণ উদ্ধার করেছে দেশটির পুলিশ। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের এক হাসপাতাল থেকে এই ভ্রূণ উদ্ধার করা হয়েছে বলে সোমবার প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা বিবিসি জানায়, গর্ভপাতের পর ভ্রূণগুলোকে পুঁতে ফেলার চেষ্টা করছিলো হাসপাতালের লোকজন। গর্ভপাতের কারণে এক মহিলার মৃত্যুর ঘটনা তদন্তে ওই হাসপাতালে গেলে তারা এগুলো খুঁজে পান।

এ ঘটনায় দেশটির সমাজকর্মীরা উদ্বিগ্ন হয়ে বলেন, এটি আবার প্রমাণ করে যে ভারতে কন্যা শিশু হত্যা বন্ধ হয়নি। ভ্রূণহত্যা বন্ধে দেশটিতে প্রচুর প্রচারণা চললেও গোপনে এসব কাজ দ্রুতগতিতে বেড়ে যাচ্ছে বলেও জানান তারা।

পুলিশ সুপার দত্তত্রি সিন্ধে জানান, এতোগুলো ভ্রূণ একসঙ্গে পাওয়া খুবই চিন্তার বিষয়।

পুলিশ আরো জানায়, মহিলাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়ে গর্ভপাত করেছিলেন যার ফলে তার মৃত্যু হয়। আর এই কারণে পুলিশ ওই হাসপাতালের কাছে এই গর্ভপাতে ফেলে দেয়া ভ্রূণ খুঁজতে গিয়ে গা ছমছমে ব্যাপারটির সম্মুখীন হয়। এ ঘটনায় উক্ত মহিলার স্বামীকে গ্রেফতার করা হলেও এসব গর্ভপাতে সহায়তাকারী ওই হাসপাতালের ডাক্তারকে আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের