,

শ্রীলংকাকে হারানো অসম্ভব নয় : মুশফিক

news-image

স্পোর্টষ ডেস্ক : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলংকায় অবস্থান করছে। মঙ্গলবার গলে প্রথম টেস্টে লংকানদের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মুশফিকুর রহিম।

এই গলেই প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক।

প্রথম টেস্টের আগে সোমবার সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। বললেন ম্যাচ ও দল নিয়ে নানা কথা।

মুশফিক বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দিকে ভালো ক্রিকেট খেলেছে শ্রীলংকা। তাদের দলে বেশ কিছু ভালো ক্রিকেটার রয়েছে। তাদের হারানোটা কঠিন হবে। তবে অসম্ভব নয়। এজন্য দলীয় প্রচেষ্টার কথা বলেন মুশফিক।

তিনি বলেন, তামিম, সাকিব, মুমিনুলসহ সবাই ফর্মে রয়েছেন। টেস্টে তারা যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তাহলে ভালো কিছুই হবে।

একাদশ নিয়ে মুশফিক বলেন, দলের সবাই প্রস্তুত। সবাই ফিট রয়েছেন। আজও আমাদের অনুশীলন রয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত আমরা উইকেটের অবস্থা পর্যবেক্ষণ করবো। তারপরই দল সাজানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

নিজের উইকেট কিপিং ছাড়ার বিষয়ে মুশফিক জানান, দল চাইলে শুধু ব্যাটসম্যান হিসেবেই দলে অবদান রাখতে চান তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের