,

কুস্তি রূপ নিল ভয়ংকর মারামারিতে (ভিডিও)

news-image

মিক্সড মার্শাল আর্ট ইভেন্টে দুজন লড়াই করছিল। এ সময় হঠাৎ বাইরে থেকে একজন এসে রিংয়ে প্রবেশ করে। এরপর একজন প্রতিযোগীকে আক্রমণ করে বসে। আর এতেই লেগে যায় উভয় পক্ষের মারাত্মক লড়াই। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।

যুক্তরাজ্যের লিভারপুলের একটি প্রতিযোগিতার আসরে এ ঘটনাটি ঘটে। সেখানে হঠাৎ করেই একজন ব্যক্তি রিংয়ে প্রবেশ করে। এরপর উভয় পক্ষের আরও কয়েকজন রিংয়ে প্রবেশ করে মারামারি শুরু করে। এরপর শুধু রিংয়ের ভেতরই নয়, বাইরেও মারামারি শুরু হয়।

এ ঘটনায় আহত দুজন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া ২০ জনেরও বেশি সেই মারামারিতে অংশ নেয়। ফলে পুরো প্রতিযোগিতার আসর যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।

এ ঘটনা একটি ব্যালকনির ওপর থেকে ভিডিও করেছিলেন একজন দর্শক। এতে লিভারপুলের ব্ল্যাক ই সেন্টার লড়াইক্ষেত্রে পরিণত হয়। বোতল, চেয়ার ও হাতের কাছে পাওয়া যায় এমন সব জিনিস ব্যবহৃত হয় মারামারিতে।

আক্রমণকারী কে ছিল, তা এ ভিডিও দেখে নিশ্চিত হওয়া যায়নি। তবে অনেকেই সন্দেহ করছেন তিনি সম্ভবত একজন প্রতিযোগীর কোচ।

ভিডিওতে দেখুন সে দৃশ্য

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে