,

বিয়ের প্রত্যাশিত ছুটি মেলেনি বলে নিজেকেই নিজে গুলি!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের রেলওয়ে পুলিশের সদস্য দলবির সিং এর বিয়ের দিনক্ষণ ঠিক হয় সম্প্রতি। নিয়মমতো প্রতিষ্ঠান থেকে ছুটির আবেদনও করেন। কিন্তু রেলওয়ে পুলিশ কর্তৃপক্ষ যে ক’দিন ছুটি মঞ্জুর করে তাতে বিয়ের মতো উৎসব সারাটা সম্ভব নয়। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টিতে পাত্তাই দিল না।

এমন অবস্থাটা ২৩ বছর বয়সী দলবিরকে এতটাই ক্ষুব্ধ করে যে সরাসরি লকার রুমে গিয়ে ঢোকেন তিনি। এরপর নিজের একে ৪৭ রাইফেল বের করে নিজেকে করে বসেন গুলি। তবে ছুটির কারণেই নাকি অন্য কোনো কারণে তার এই আত্মহনন তা নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির রেল কর্তৃপক্ষ। তারা বলছে, চাহিদামতো ছুটি তাকে দেওয়া হয়েছিল।

দলবিরের স্বজনরা জানান, গত জানুয়ারিতে তার বিয়ের বাগদান হয়। সে সূত্রে মার্চের শুরুর দিকে তার বিয়ের দিন-তারিখ ধার্য হয়। কিন্তু হিসেব মতো ৬ মার্চে তার ছুটি মেলেনি। এতে করে বিয়ের নিয়ম-রসম ঠিকঠাক মতো পালন করা অসম্ভব হয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দলবিরকে তার চাহিদা মতো ৫ দিনের ছুটি দেওয়া হয়েছিল, ১১ মার্চ থেকে। দলবিরের আত্মহননের ঘটনা ভারতীয় রেলওয়ে পুলিশ সদস্যদের মাত্রাতিরিক্ত কাজের চাপ আর অধিক কর্মঘণ্টার বিষয়টি ফের বিতর্কে নিয়ে এলো। এর আগে দেশটির মানবাধিকার কমিশন (এনএইচআরসি) তদন্তও করেছিল এ বিষয়ে। সূত্র: ইন্টারনেট।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের