মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরের অকেজো তাঁত ফ্যাসিলিটিজ সেন্টারটি বিক্রির সিদ্ধান্ত

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদরে অবস্থিত প্রায় ৩৫ বছরের পুরনো তাঁত ফ্যাসিলিটিজ সেন্টারটি বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারের পাট ও বস্ত্রমন্ত্রণালয়,-জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ ক্যা.এবি তাজুল ইসলাম এমপি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২০৯ শতক মূল্যবান ভূমির উপর অবস্থিত বাংলাদেশ সরকারের সর্ববৃহত,তাঁত শিল্প প্রতিষ্ঠান ফ্যাসিলিটিজ সেন্টার অবশেষে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর উদ্ধোধনের পর থেকে কিছুদিন পর থেকে  সমস্ত কার্য্যক্রম বন্ধ হয়ে যায়। এরশাদ সরকারের আমলে ১৯৮২ সালের ২৫ সেপ্টেম্বর চালু হওয়া প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও,-প্রায় ১৩ কোটি টাকার মেশিনারিজসহ ভূমির মূল্য বর্তমানে প্রায় ৩৫কোটি টাকা হতে পারে বলে জানিয়েছে তাঁত বোর্ডের বিভিন্ন সুত্র।
খোজ নিয়ে জানা গেছে,৩৫ বছর ধরে চালু হওয়ার প্রহর গুনছে গুনতে তাঁত ফ্যাসিলিটিজ সেন্টারটি এখন কেবলই হাড় সর্বস্ব কংকালের ন্যয় নিষ্প্রান।

বাঞ্ছারামপুরের বন্ধ ও অকেজো তাত ফ্যাসিলিটিজ সেন্টারটিতে বর্তমানে, ২’শ ৯ শতক ভুমির উপর ৬টি আবাসিক কোয়ার্টার,১২টি ডরমেটরী ভবন,১টি বিশাল গো-ডাউন,৫টি অফিস ভবন,বয়লার হাউস এবং মূল উৎপাদন কারখানা রয়েছে। পাট ও বস্ত্র দপ্তর ও সাবেক প্রাইভেটাইজেশন বোর্ড সূত্রে জানা গেছে.ইতোমধ্যে সরকার টেন্ডার আহবান করেছিলো।কিন্তু আশানুরুপ সাড়া পাওয়া না যাওয়ায় ফের নিলামে তোলা হবে।
এলাকাবাসী মনে করছেন, খোলা আকাশের নীচে অকেজো হয়ে পড়ে থাকা প্রায় ১৩ কোটি টাকার মেশিনারিজ থাকা তাঁত সেন্টারটি বিক্রি করে দিয়ে নতুন কোন প্রতিষ্ঠান গড়ে উঠুক।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা