,

‘নির্বাচনে না এলে বিএনপি অস্তিত্ব বিপন্ন হবে’

news-image

নওগাঁ প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের আগ পর্যন্ত মানি না মানব না এ বাঁশি বিএনপি বাজাবেই। এটা তাদের জন্মগত অভ্যাস। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করলে বড় দল হিসেবে তাদের রাজনৈতিক অস্তিত্বই বিপন্ন হবে।

সোমবার বেলা ১১টায় নওগাঁয় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় অংশ নেয়ার আগে তিনি সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন।

এরপর দুপুর সাড়ে ১২টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, নওগাঁ-৬ আসনের ইসরাফিল আলম এমপি ও নওগাঁ-১ আসনের সাধন চন্দ্র মজুমদার এমপি বক্তব্য রাখেন।

এর আগে, প্রয়াত আব্দুল জলিলের কবর জিয়ারত করে বিশেষ মোনাজাতে অংশ নেন ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের