,

দিল্লিকে লন্ডন বানানোর দাবি কেজরিওয়ালের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিকে লন্ডন বানিয়ে দেবার প্রতিশ্রুতি দিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে একটাই শর্ত, পুরসভা নির্বাচনে দিল্লিতে ক্ষমতায় আনতে হবে আম আদমি পার্টিকে। বিধানসভায় ৭০ টির মধ্যে ৬৭ আসন নিয়ে ক্ষমতায় এসেছে আদমি পার্টি। কিন্তু তারপরেও কেজরিওয়াল বলেন, ‘‌ক্ষমতায় এসেও শহর সাজানো ও দৈনন্দিন পরিষেবা দেওয়ার কাজটা ঠিকভাবে করা যাচ্ছে না। কারণ, এটা কর্পোরেশনের দায়িত্ব। ’

চলতি বছরের এপ্রিলেই দিল্লির ২৭২ ওয়ার্ডে নির্বাচন। এখন থেকেই প্রচারে নেমে পড়লেন দিল্লির এই মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কংগ্রেস বা বিজেপি যারাই ক্ষমতায় এসেছে, রাজ্যের উন্নয়ন তাদের কাছে গুরুত্ব পায়নি। তারা ব্যস্ত থেকেছে অন্য কাজে। ওরা বলে, কেজরিওয়াল খালি লড়াই করে। হ্যাঁ, ওরা ঠিকই বলে। আমি লড়াই করি। কিন্তু আমি আমার স্ত্রী বা মেয়ের জন্য লড়াই করি না। আমি চিৎকার করি আপনাদের জন্যই। আপনারাই বলে দিন, আমি এই লড়াই করব নাকি করব না?‌”‌

এ সময় তিনি দাবি করেন, “বিজেপি ও কংগ্রেসশাসিত রাজ্যগুলোর দিকে তাকান। সেখানে বিদ্যুতের মাশুল কত বেশি। বারেবারেই সেই দাম বাড়ে। আমরা ক্ষমতায় আসার পর বিদ্যুতের দাম বাড়তে দিইনি। আমরা যা পেরেছি, অন্যান্য রাজ্যগুলি তা পারছে না কেন?‌ ঠিক তেমনই স্থানীয় প্রশাসনেও নজর দেওয়া দরকার। শহরকে পরিচ্ছন্ন রাখা মূলত তাদের কাজ। কথা দিলাম, যদি আপ ক্ষমতায় আসে, এই শহরকে লন্ডনের সঙ্গে তুলনা করা হবে।”‌‌

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের