,

দেশের বরেন্য আলেম জুবায়ের আহম্মেদের ইন্তেকাল জানাজা অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশবরেণ্য আলেম ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনছিয়া মাদ্রাসার হেজব বিভাগের প্রধান মাওলানা হাফেজ মোঃ মুফতী জুবায়ের আহম্মেদ নুহ কাশেমী (৪২) ইন্তেকাল করেছেন। রবিবার রাত ১১ টায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পরলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না….রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ ১৮ বছর হেজব বিভাগে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করতেন। আজ সোমবার সকালে জেলা ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজে অনুষ্ঠিত হয়। নামাযে ইমামতি করেন প্রবীন মাওলানা আশেকে এলাহী ইব্রাহিমী। এতে জেলার শীর্ষ আলেম, ওলামাসহ জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোঃ ইয়াছিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিগন উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা