,

নাসিরনগরে মন্দিরে মূর্তিচুরির মামলায় গ্রেফতার ৬, আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির থেকে মুর্তি চুরির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানাযায়, ফান্দাউক গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাধন কান্তি চৌধুরী ৫ দিনের রিমান্ডের আবেদন করেন গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে হাজির করেন। উল্লেখ্য, শনিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুর্বৃত্তরা একটি মন্দির থেকে ৫ টি পিতলের মূর্তি ও একটি পুরনো কালো পাথরের মূর্তি চুরি করে। উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরে (ইসকন) এ ঘটনা ঘটে। ঘটনার পর রবিবার সকালে ব্রাহ্মণবাড়িযার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর বলেন, চুরি যাওয়া মূর্তিসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় গত রবিবার মন্দিরের পুরোহিত গোৗরাঙ্গ চন্দ্র সাহা বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা করেন। এ পর্যন্ত ৬জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে