,

জাপান সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাপান সাগরে উত্তর কোরিয়া চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে বিবিসি। প্রায় ১ হাজার কিলোমিটার পথ পারি দিয়ে ক্ষেপণাস্ত্রটি জাপানের অর্থনৈতিক সমুদ্রাঞ্চলে পড়েছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটি আমাদের জন্য ‘নতুন এক হুমকি’।

ক্ষেপণাস্ত্রগুলো কি ধরণের ছিল তা নিশ্চিত করে বলা যায়নি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, চীন সীমান্তবর্তী উত্তর কোরিয়ার টোংচাং-রি অঞ্চল থেকে সোমবার এ চার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৬ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে।

জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া বারবার দাবি করে আসছে, তাদের পরমাণু ও মহাকাশ কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু বিশ্বাস করা হচ্ছে, উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্রে পর্যন্ত আঘাত করতে সক্ষম।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের