,

শাস্তি বাতিলের আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

news-image

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর ধানমণ্ডির বাসভবনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমানের নেতৃত্বে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।

বৈঠকে চারজনের শাস্তি প্রত্যাহারসহ ইন্টার্ন চিকিৎসকরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রী সেগুলো মেনে নেয়ার আশ্বাস দেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এক রোগীর স্বজনদের মারধরের ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মী চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগে গত ১৯ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনায় সিরাজগঞ্জের কোনাগাতি থেকে আসা আলাউদ্দিন সরকার নামে এক রোগীর ছেলে আবদুর রউফকে ইন্টার্ন চিকিৎসকরা মারধর করেন।

তাকে কানধরে ওঠবোস করানো হয়। তার ভাই ও দুই নারী স্বজনকেও লাঞ্ছিত করা হয়েছিল। মারধর ও কান ধরিয়ে ওঠবোস করানোর ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চিকিৎসকদের নিয়ে সমালোচনা ওঠে।

এ ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ২৩ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে। ওই কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চার চিকিৎসকের ইন্টার্নশিপ ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছিল।

শাস্তিপ্রাপ্ত ইন্টার্নরা হলেন- ছাত্রলীগ শজিমেক শাখার সভাপতি ডা. এমএ আল মামুন, সহ-সভাপতি ডা. আশিকুজ্জামান আসিফ, সাবেক সহ-সভাপতি ডা. কুতুব উদ্দিন ও ডা. নূরজাহান বিনতে ইসলাম নাজ।

গত বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের শাস্তির ঘোষণা আসার পরপরই ইন্টার্ন চিকিৎসকরা অঘোষিত কর্মবিরতি শুরু করেছিলেন। সোমবার ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তি বাতিলের আশ্বাসের পরই এই কর্মবিরতি প্রত্যাহার করা হল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা