,

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি বন্ধ

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর দিয়ে ভারতে অনির্দিষ্টকালের জন্য মাছ রফতানি বন্ধ করা হয়েছে। ভারতীয় ব্যবসায়ীরা মাছ নিতে অনীহা প্রকাশ করায় সোমবার সকাল থেকে মাছ রফতানি বন্ধ রাখা হয়েছে। তবে মাছ ছাড়া বাকি সব পণ্য রফতানি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন ও বলেন,  সম্প্রতি দেশের কয়েকটি স্থলবন্দর দিয়ে ভারতে রফতানি হওয়া মাছে ফরমালিন পেয়েছে সেখানকার ব্যবসায়ীরা। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা মাছ আমদানি বন্ধ রেখেছেন। তিনি আরও জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে রফতানি হওয়া মাছে কোনো ফরমালিন না পাওয়া স্বত্তেও ভারতীয় ব্যবসায়ীরা মাছ আমদানি করতে অনীহা প্রকাশ করায় সোমবার সকাল থেকে মাছ রফতানি বন্ধ রয়েছে।
তবে আজকালের মধ্যেই ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টির সুরাহা করা হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের