,

জঙ্গি সংগঠন আনসার-আল ইসলাম নিষিদ্ধ

news-image

নিউজ ডেস্ক : জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, এই সংগঠনটির কার্যক্রম দেশের শান্তিশৃংখলা পরিপন্থী। ইতিমধ্যে তাদের কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হয়েছে।

এ নিয়ে দেশের সাতটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার।

নতুন করে নিষিদ্ধ আনসার-আল ইসলাম নিজেদেরকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়দা নেটওয়ার্কের ভাবাদর্শে উদ্বুদ্ধ বাংলাদেশ শাখা হিসেবে দাবি করে।

পুলিশের ভাষ্যে, দেশের বিভিন্ন ব্লগার হত্যার দায় স্বীকারকারী ‘আনসার-আল ইসলাম’ হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমেরই নতুন নাম।

২০১৫ সালের ২৫ মে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ হয় আনসারুল্লাহ বাংলা টিম। তার আগে দুই ধাপে নিষিদ্ধ করা হয় হিযবুত তাহরীর, জেএমবি, জেএমজেবি, হুজি ও শাহদাৎ-ই আল হিকমা।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার পল্লবীতে ব্লগার রাজীব হায়দারকে হত্যার মধ্য দিয়ে আসারুল্লাহ বাংল টিম প্রথম আলোচনায় আসে।

এরপর ২০১৬ সালের ১০ এপ্রিল পর্যন্ত নয়জন ব্লগার, প্রকাশক ও ছাত্র-শিক্ষককে হত্যার দায় স্বীকার করেছে এই গোষ্ঠীটি।

ব্লগার রাজীব হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের আমীর মুফতি জসীমউদ্দীন রাহমানী কারাভোগ করছেন।

গত বছরের ১৯ ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডা ও মোহাম্মদপুরে এবং ২৭ ফেব্রুয়ারি উত্তরার দক্ষিণখানে আনসার আল ইসলামের তিনটি আস্তানার সন্ধান পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসব আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ বোমা তৈরির সরঞ্জাম, নিজস্ব প্রযুক্তিতে হাতে তৈরি গ্রেনেড উদ্ধার করা হয়। একই সঙ্গে সংগঠনটির বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। যার মাধ্যমে সংগঠনটির নতুন নাম আনসার আল ইসলাম বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের