,

গোপনে দ্বিতীয় বিয়ে, আসরেই বরকে ধোলাই প্রথম স্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের আসরে সবাই হই-হুল্লোড়ে ব্যস্ত। বিয়ের আসরে শেরওয়ানি পরে ঘুরে বেড়াচ্ছেন বর। নিয়মমাফিক সবকিছু চলছে। এমন সময় আসরে প্রবেশ করলেন এক নারী। একেবারে রণরঙ্গিনী মূর্তি। এসেই কোন কথাবার্তা ছাড়া ঝাঁপিয়ে পড়লেন বরের উপর। চলল রীতিমতো ধোলাই, ধস্তাধস্তি। নারীর দাবি, বিয়ে করতে আসা বর আসলে হচ্ছে তার স্বামী। তাকে না জানিয়েই হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। আর তাই তার এই ‘অ্যাকশন’। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানায়।

জানা যাচ্ছে, এই বিয়ের পাত্র ছিলেন ৪২ বছরের বিশাল কুমার সোনু। আর কনের বয়স ২৪। মলহার রোডের এক রেস্তরাঁয় বসেছিল বিয়ের আসর। সেখানেই হাজির হন রাখি নামে ওই নারী। চড়াও হন বরের উপর। ঘটনায় হকচকিয়ে যান বরপক্ষ ও কনেপক্ষের লোকজনরা। বিস্মিত অতিথি-অভ্যাগতরাও। রাখি নামে ওই নারীর দাবি, সোনু আসলে বিবাহিত।

পরে রাখির ভাই জানান, সোনুর সঙ্গেই রাখির বিয়ে হয়েছিল বছর ১৮ আগে। ১৩ বছরের সন্তানও রয়েছে তাঁদের। কিন্তু দাম্পত্যে অশান্তির জেরে রাখি বাবার বাড়িতে গিয়ে থাকতেন। সেই ফাঁকেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন সোনু। খবর পেয়ে সোজা বিয়ের আসরেই গিয়ে চড়াও হন রাখি।

এদিকে নতুন কনের পরিবারও ঘটনায় বিস্মিত। সোনু যে বিবাহিত তা তারা জানতেন। তবে প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর ডিভোর্স হয়েছিল বলেই দাবি করেছিলেন সোনু। ফলে বিয়েতে আর আপত্তি করেননি। কিন্তু রাখির দাবি, সোনুর সঙ্গে তাঁর ডিভোর্স হয়নি। আইনত তিনিই সোনুর স্ত্রী। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল পুলিশ। পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।
সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে