,

বরিশালে ঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি, নিহত ১

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালে মৌসুমের প্রথম ঝড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত গৃহবধূর নাম মলিনা গাইন। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাহাদুপুর গ্রামে পরেশ গাইনের স্ত্রী। এছাড়া বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের এক মক্তবের চালা ভেঙে ১০ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। অপরদিকে মূলাদী উপজেলায় ঝড়ে ডুবে গেছে চাল বোঝাই ট্রলার। এতে ওমর সরদার ও বেল্লাল মৃধা নামে দুইু ব্যক্তি গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত মলিনা গাইনের স্বজনদের বরাতদিয়ে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কেএম শফিক জানান, বিকাল টায় ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় উঠানে থাকা শুকনো লাকড়ি আনছিলেন মলিনা। এসময় নারিকেল গাছে বজ্রপাত হলে মলিনা গাইন আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যে মৃত্যু হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি মনিরুল আহসান জানান, ঝড় বৃষ্টি শুরু হওয়ার পর নিহত মলিনা বাড়ির বাইরে শুকনো কাঠ আনতে গিয়েছিলো। ওইসময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

রোববার বিকেল ৪টার এ ঝড়ের তাণ্ডবে মাঈনুদ্দিন মল্লিকের বাড়ির মক্তবের চালা ভেঙে ১০ শিশু আহত হয়। একই সাথে বিধ্বস্ত হয়েছে সেখানকার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় অর্ধ শতাধিক কাঁচা বসত ঘর। শ্রীপুর ইউনিয়নের ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাকির হোসেন জানান, দুপুরের দিকে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। হঠাৎ করে দমকা বাতাসের ও বৃষ্টি শুরু হয়। ঝড়ে শ্রীপুর বাজারের মাহাতাব মেম্বার, নবীন মাঝি ও অন্যদের মিলিয়ে ৬/৭টি ব্যবসা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মো. আলীমুল্লাহ জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন। মুলাদীতে ঘুর্ণি ঝড়ে কাজিরচর ইউনিয়নে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ঝড়ে ডুবে গেছে চাল বোঝাই ট্রলার। ক্ষতিগ্রস্ত হয়েছে আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ এবং ফেরি ঘাটের দোকান পাট।

রবিবার বিকাল ৩টার দিকে ঘটে যাওয়া আকস্মিক ঘুর্ণিঝড়ে উপজেলার কাজিরচর ইউনিয়নের আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ, বিভিন্ন ঘর-বাড়ি, দোকান-পাট ভেঙ্গে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। রবিবার বিকাল ৩টার ওমর সরদার ও বেল্লাল মৃধা ধান ভাঙ্গিয়ে ট্রলারে প্রায় ১০০মন চাল নিয়ে বাড়ি ফিরছিল। আড়িয়ালখাঁ নদীর শাখার কাঠেরচর এলাকায় পৌছলে ঘূর্নি ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলার ডুবে যায়। একই সময় ঝড়ে ফেরি ঘাট, বাধঘাট এলাকার কয়েকটি দোকান ভেঙ্গে যায়। ঝড়ে ডিক্রীরচর গ্রামের বাবুল মিস্ত্রী, লিটন খান, কালাম ঘরামী, ফরিদ ভূইয়া, শাহজাহান চৌকিদারের ঘরসহ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। ঝড়ে আরিফ মাহমুদ ডিগ্রি কলেজের টিনসেট ঘরের চালা উড়ে গেছে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মিলন হাওলাদার জানান, এটি বৈশাখী ঝড়। এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার। এর স্থায়ীত্ব দেড় মিনিট হওয়াতে ক্ষয় ক্ষতি বেশি হয়নি। ঝড়ে ১১ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশাল জেলার বিভিন্ন স্থানে দুপুর সোয়া ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত হালকা বৃষ্টিপাত হয়েছে। বজ্রসহ এ বৃষ্টিপাতের সঙ্গে অনেক স্থানে শিলাবৃষ্টিও হয়েছে। বৃষ্টিপাতের আগে বরিশালে তাপমাত্রা ছিলো ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির পরে বিকেল ৫টায় তাপমাত্রা কমে গিয়ে দাঁড়িয়েছে ২১.২ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের