,

রাজধানীতে বৃষ্টি : নগরবাসীর স্বস্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হয়েছে। এছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টিও হয়েছে। এই বৃষ্টিতে নগরবাসী ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। বৃষ্টির কারণে ধুলোবালি থেকেও নিস্তার পেয়েছে রাজধানীবাসী।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণের কারণে গত দু’দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানিয়েছেন, রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২ টা এবং কিছু সময় বিরতি দিয়ে দুপুর ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত পুনরায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে এবং কোথাও কোথাও বজ্রবৃষ্টি হয়েছে।
তিনি জানান, বগুড়ায় ২ মিলিমিটার, টাঙ্গাইলে ১ মিলিমিটার, রাজশাহী ময়মনসিংহ, ঈশ্বরদী ও শ্রীমঙ্গল ও ঢাকায় ১ মিলিমিটারের কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রুহুল কুদ্দুস আরো জানান, আগামী ৮ থেকে ৯ মার্চ আবারও আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং ১০ থেকে ১২ মার্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

সকালে আবহাওয়া অফিস জানায়, ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, ময়মানসিংহ, খুলনা ,বরিশাল ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস- বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানায় ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের