,

ব্যর্থ এনামুল, কোয়েটাকে হারিয়ে চ্যাম্পিয়ন পেশাওয়ার

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৫৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো পেশাওয়ার জালমি। গতকাল রবিবার লাহোরে উৎসবমুখর পরিবেশে শিরোপা হাতে নেয় তারা। আর প্রথম আসরের মতো এবারও টানা দ্বিতীয় ফাইনালে রানার্সআপ হয়েই প্রতিযোগিতা শেষ করল কোয়েটা।

নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও বিদেশি ক্রিকেটারদের নিয়ে পাকিস্তানেই পিএসএল’এর ফাইনাল আয়োজনের চ্যালেঞ্জ নিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম কঠোর নিরাপত্তা চাদরে ঢেকে দিয়ে সেই আয়োজনে সফল হয়েছে পিসিবি। ক্রিকেটাররা তো বটেই, কানায় কানায় পরিপূর্ণ গ্যালারির উন্মাদনা উপভোগ্য করে তুলেছিল কোয়েটা গ্লাডিয়েটর্স ও পেশাওয়ার জালমির শিরোপার লড়াই। যেখানে শেষ হাসি হেসেছে ড্যারেন স্যামির দল পেশাওয়ার।

টস জিতে কোয়েটা ব্যাটিংয়ে পাঠায় পেশাওয়ারকে। ওপেনার কামরান আকমলের ঝোড়ো ইনিংসে শক্ত ভিত গড়ে পেশাওয়ার। ডেভিড মালানের সঙ্গে ৪২ ও দ্বিতীয় উইকেটে মারলন স্যামুয়েলসের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন তিনি। কামরান ৩২ বলে ৪০ রান করেন ৬টি চার ও ১টি ছয়ে। শেষদিকে ড্যারেন স্যামি ১১ বলে তিনটি চার ও একটি ছয়ে অপরাজিত ২৮ রান করলে পেশাওয়ারের স্কোরবোর্ড দাঁড়ায় ৬ উইকেটে ১৪৮ রান।

লক্ষ্যে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা ডুবিয়ে দেয় কোয়েটার শিরোপার স্বপ্নকে। এমনকি এনামুল হকও এই ব্যর্থদের মিছিলে শামিল হন। মাত্র ১ রানে মরনে ফন উইক (১) আউট হলে বাংলাদেশের এ ব্যাটসম্যান মাঠে নামেন। ৯টি বল খেলে মাত্র ৩ রানে মোহাম্মদ আসগরের বলে ক্রিস জর্ডানের হাতে ক্যাচ দেন এনামুল।

পাকিস্তান জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক সরফরাজ আহমেদ (২২), শন আরভিন (২৪) ও আনোয়ার আলি (২০) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে যাননি। মাত্র ১৬.৩ ওভারে ৯০ রানে অলআউট হয় কোয়েটা।

বল হাতে পেশাওয়ারের আসগর সর্বোচ্চ তিনটি এবং হাসান ও ওয়াহাব রিয়াজ দুটি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের