,

টেস্ট ক্রিকেটের দারুণ এক দিন শেষে এগিয়ে অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : চা-বিরতির শেষ বলের পর ইশান্ত শর্মার অভিব্যক্তি কী ভয়টাই না দেখিয়েছিল! সবকিছু ছিড়েখুঁড়ে ফেলার হুমকি ছিল সেখানে। কিন্তু শেষ বিকেলটা ঠিকই সামলে নিয়েছে অস্ট্রেলিয়া। দিনের শেষ সেশনে মাত্র একটি উইকেট হারিয়েছে সফরকারীরা। ৬ উইকেটে ২৩৭ রানে দিন শেষ করে ৪৮ রানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

৪৮ রান! বেঙ্গালুরুর পিচে প্রতিটা রান যে সোনার মোহরের চেয়েও দামি। অথচ চা-বিরতির আগে ভরা স্টেডিয়ামকে যখন জাগিয়ে তুললেন বিরাট কোহলি, তখনো ব্যাপারটা অসম্ভব মনে হচ্ছিল। ইশান্ত শর্মার অবিশ্বাস্য সে ওভারে গর্জন করেছে গ্যালারি, বল করেছে রিভার্স সুইং, পিচ দিয়েছে হাত বাড়িয়ে। এলবিডব্লিউ হয়ে পঞ্চম উইকেট হিসেবে যখন আউট হলেন মিচেল মার্শ, অস্ট্রেলিয়ার রান তখন ১৬৩। গতকাল ১৫৬ রানে পঞ্চম উইকেট হারিয়ে ১৮৯ রানেই অলআউট হয়েছে ভারত—অস্ট্রেলিয়াও সে পথে হাঁটবে না তা কে জানত! পুরো গ্যালারি যে দ্বাদশ, ত্রয়োদশ কিংবা পুরো স্কোয়াড হয়েই খেলতে নেমে গেছে ভারতের হয়ে!

তখনই জেগে উঠল অস্ট্রেলিয়ানদের অহংবোধ। দ্বিতীয় সেশন থেকেই দৃঢ়তার চূড়ান্ত নিদর্শন রাখা শন মার্শ তো ছিলেনই, এবার সংগত দিলেন ম্যাথু ওয়েড। দুই বাঁহাতি মিলে আস্তে আস্তে বিষ শুষে নিলেন ভারতীয় বোলিংয়ের। ব্যাটিং প্রদর্শনীতে মুগ্ধ করেছেন বললে মিথ্যা বলা হবে, কিন্তু কার্যত ব্যাটিং দিয়ে দলকে লিড এনে দিয়েছেন দুজন। উমেশ যাদবের বলে ক্লান্ত এক শট না খেললে দিনটা শেষ করে আসতেও পারতেন শন। তবে ১৯৭ বলে ৬৬ রানের ইনিংসেই দলকে যা দেওয়ার দিয়ে এসেছেন। ওয়েড অপরাজিত আছেন ২৫ রানে। আর সাতে নামা মিচেল স্টার্ক বেশ কয়েকটি সুযোগ দিয়েও টিকে রয়েছেন ১৪ রানে।
প্রথম টেস্টের মতো বেঙ্গালুরুতেও যদি ব্যাটসম্যান স্টার্ক দেখা দেন, তাহলেই কাল কেল্লা ফতে অস্ট্রেলিয়ার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের