,

যুক্তরাষ্ট্রে জরুরি এইচ১–বি ভিসা স্থগিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক :জরুরি ভিত্তিতে দ্রুত এইচ১–বি ভিসা দেয়ার প্রক্রিয়া সাময়িকভাবে বাতিল করে দিল মার্কিন প্রশাসন। এরফলে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর বিড়ম্বনা আরো বাড়ল। আগেই এই ভিসাধারীদের ন্যূনতম বেতন বাড়িয়ে দিয়ে তথ্য প্রযুক্তি সংস্থাগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এইচ১–বি ভিসা নিয়েই দক্ষ কর্মীরা ভারত থেকে আমেরিকা যেতেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মার্কিন কর্মীদের কাজ দেয়ার ওপর জোর দিয়েছেন। তাই ঘুরপথে বিদেশি কর্মী আসা রুখতেই এই জাতীয় পদক্ষেপ করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার মার্কিন নাগরিক এবং অভিবাসন সার্ভিসেস (‌ইউএসসিআইএস)‌‌ পক্ষ থেকে জানানো হয়েছে এইচ১–বি ভিসা পাওয়ার জন্য ‘‌প্রিমিয়াম প্রসেসিং’‌ ছয় মাসের জন্য স্থগিত করা হলো। এমনিতে এইচ১ বি ভিসা পেতে কয়েক মাস লেগে যায়। তবে ১ হাজার ২২৫ ডলার দিয়ে পনেরো দিনের মধ্যে এই ভিসা পাওয়া যায়। এখন ‘‌প্রিমিয়াম প্রসেসিং’‌ খারিজ হওয়ায় মার্কিন মুলুকে ভিসা পেতে আগের মতো কয়েক মাস সময় অপেক্ষা করতে হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের