,

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ বিমানে যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : হাঙ্গেরি সফরে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ার কারণে সুইজারল্যান্ড ও জার্মানিতে যেতে বাংলাদেশ বিমানকে এড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ইন্দোনেশিয়া সফরে আবারও বাংলাদেশ বিমানেই যাচ্ছেন তিনি।

জানা যায়, সোমবার (৬ মার্চ) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-১০৮৬ নম্বর ফ্লাইটে ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী। একই দিন বিকাল ৩টায় দেশটির রাজধানী জাকার্তার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বাংলা ট্রিবিউনকে জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটে ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন। আগামী ৭ মার্চ ইন্ডিয়ান ওশান অ্যাসোসিয়েশন লিডার্স সামিটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সফর শেষে বাংলাদেশ বিমানের বিজি ১০৮৭ নম্বর ফ্লাইটে চড়ে আগামী ৮ মার্চ ঢাকার উদ্দেশে জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ওইদিন বেলা ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

বাংলাদেশ বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে সুইজারল্যান্ড ও জার্মানিতে পৃথক দুটি সফরে ইত্তেহাদ এয়ারলাইন্সে চড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে