,

আনসার আল-ইসলাম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আনসার আল-ইসলাম নামের একটি সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা থেকে জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারের কাছে এই মর্মে প্রতীয়মান হয় যে, আনসার আল ইসলাম সংগঠন/দলটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থী। ইতিমধ্যে দল/সংগঠনটির কার্যক্রম জননিরপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।’

গত ১২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহা. নোয়াব আলীর স্বাক্ষরে প্রজ্ঞাপনটি জারি করা হয়।

এ দিকে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে আজ রোববার উল্লেখ করা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাস মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়, শাহবাগ আজিজ সুপার মার্কেটের জাগৃতি প্রকাশনীর মালিক ও প্রকাশক ফয়সল আরেফিন দীপনসহ কয়েকটি হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার দায় স্বীকার করে এ সংগঠন। সংগঠনটি আশুলিয়ায় ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, গত ১২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সংগঠনটি নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশ জারির পর সংগঠনটিকে নিষিদ্ধ করে গেজেটও প্রকাশ করা হয়েছে।

‘আনসার-আল-ইসলাম আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার ভাবাদর্শে উদ্বুদ্ধ এবং ওই সংগঠনের বাংলাদেশ শাখা বলে আনসার আল ইসলাম দাবি করে।

জঙ্গি কার্যক্রমে জড়িত থাকায় এর আগে ২০০৩ সালে শাহাদত-ই-আল হিকমা, ২০০৫ সালে হরকাতুল জিহাদ বাংলাদেশ, একই বছর জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) ও জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), ২০০৯ সালে হিযবুত তাহরীর এবং ২০১৫ সালে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে