সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে ট্রানজিট দেওয়া হয়নি : অর্থমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট সুবিধায় কোনো দেশকে পণ্য পরিবহনের সুযোগ আজ পর্যন্ত দেওয়া হয়নি।আজ রোববার সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ‘প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিটি)’র আওতায় ট্রান্সশিপমেন্ট সুবিধায় ভারত থেকে পণ্য পরিবাহিত হয়।’

সরকারি দলের আ ফ ম বাহাউদ্দিন নাছিমের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৫-১৬ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে এক লাখ ১৬ হাজার ৮৫৭ কোটি টাকার সমপরিমাণ বিদেশি রেমিট্যান্স এসেছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় দুই হাজার ১৩৬ কোটি টাকা কম।

সরকারি দলের নূরজাহান বেগমের অপর এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, আর্থিক খাত সংস্কার কর্মসূচির আওতায় ১৯৯০ সাল থেকে আমানত ও ঋণের সুদের হার নির্ধারণের ক্ষমতা ব্যাংকগুলোর ওপর ন্যস্ত করা হয়। বিদ্যমান সুদ নীতিমালার আওতায় সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো নিজেরাই বর্তমানে স্বাধীনভাবে আমানত ও ঋণের সুদ হার নির্ধারণ করে থাকে।

অর্থমন্ত্রী বলেন, অগ্রাধিকার খাত বিবেচনায় কতিপয় খাতে (কৃষি, রপ্তানি, পরিবেশবান্ধব বিনিয়োগ, আর্থিক অন্তর্ভুক্ত কার্যক্রম ইত্যাদি) ঋণের সুদ হারের ঊর্ধ্বসীমা বহাল রাখা হয়েছে। কৃষি ও পল্লী ঋণের সুদের হার সর্বোচ্চ শতকরা ১০ ভাগ নির্ধারণ করা ছাড়াও সরকারের সুদ ক্ষতিপূরণ সুবিধার আওতায় ডাল, তেলবীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা চাষের জন্য প্রদত্ত কৃষি ঋণের ওপর কৃষক পর্যায়ে ২০১১ সালের ১ জুলাই থেকে শতকরা চার ভাগ সুদহার বিদ্যমান রয়েছে। এ ছাড়া প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণের সুদ হার সর্বোচ্চ শতকরা সাত ভাগ।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক মাসিক ভিত্তিতে তফসিলি ব্যাংকগুলোর ঘোষিত আমানত ও ঋণের সুদের হারের তথ্যের ভিত্তিতে ব্যাংক-ওয়ারি তালিকা প্রস্তুত করা হয়ে থাকে। তফসিলি ব্যাংকগুলোর ২০১৭ সালের জানুয়ারি মাসে ঘোষিত সুদ হারের তালিকা থেকে দেখা যায় যে, কৃষি খাতে ২০১৭ সালের জানুয়ারি মাসে তফসিলি ব্যাংকগুলোর সুদ হার ছিল সর্বনিম্ন শতকরা দুই ভাগ থেকে সর্বোচ্চ ১০ ভাগ।

মুহিত বলেন, বৃহৎ ও মাঝারি শিল্প খাতে ওই সময়ে তফসিলি ব্যাংকগুলোর সুদ হার সর্বনিম্ন ছয় ভাগ থেকে সর্বোচ্চ ১৬ দশমিক ৫০ ভাগ। গৃহায়ণ খাতে একই সময়ে তফসিলি ব্যাংকগুলোর সুদ হার সর্বনিম্ন শতকরা আট ভাগ থেকে সর্বোচ্চ ১৭ ভাগ বিদ্যমান ছিল।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক মাসিক ভিত্তিতে তফসিলি ব্যাংকগুলোর ঘোষিত আমানত ও ঋণের সুদের হারের তথ্যে ভিত্তিতে ব্যাংক-ওয়ারী তালিকা প্রস্তুতপূর্বক নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইটে আপলোড করা হয়।

মুহিত বলেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ডব্লিউডব্লিউডব্লিউ.বাংলাদেশ-ব্যাংক, অরগ-ইকোনোমিক ডাটা-ইন্টারেস্ট রেট (অ্যাভারেজ)-সিডিউলড ব্যাংক ডিপোজিট রেট বা সিডিউলড ব্যাংক ল্যান্ডিং রেটে ব্যাংকগুলোর সুদ হারের তালিকা দেখতে পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট