,

যমজ সন্তানের বাবা হলেন করণ জোহর

news-image

বিনোদন ডেস্ক :যমজ সন্তানের বাবা হলেন করণ জোহর। রবিবার সকালে টুইট করে নিজেই খবর দিয়েছেন দেশের বিখ্যাত এই চলচ্চিত্র পরিচালক। সারোগেসির মাধ্যমে এক ছেলে ও এক মেয়ের বাবা হয়েছেন তিনি। করণ জানান, এই দুই সন্তান তাঁর জীবনে নতুন অধ্যায়ের সূচনা করল। বাবা যশ জোহরের নামকেই ছেলের নাম হিসাবে বেছে নিয়েছেন করণ। ছেলের নাম রেখেছেন যশ, মেয়ের নাম রুহি।
মুম্বইয়ের মাসরানি হাসপাতালে গতমাসেই জন্ম হয়েছে করণের যমজ দুই সন্তানের। সংবাদমাধ্যম সূত্রে খবর, মাসরানি হাসপাতালেই সারোগেসির মাধ্যমে শাহরুখের ছোট ছেলে আব্রামের জন্ম হয়েছিল। করণ জানান, অনেক ভাবনা-চিন্তা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একজন বাবা হিসাবে তাঁর যা কিছু করা কর্তব্য, সবটাই দায়িত্ব সহকারে পালন করতে চান তিনি। এখন রুহি আর যশই তাঁর পৃথিবী। সবটুকু আদর-যত্নে বেড়ে উঠবে ওরা।

করণকে পিতৃত্বের অনুভূতি দেওয়ার জন্য সারোগেসি মাদারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ধন্যবাদ জানান চিকিৎসক যতীন শাহকে। তাঁর তত্ত্বাবধানেই জোহর পরিবারে এসেছে দুই নতুন অতিথি। করণ জানান, মা হিরু জোহরই দেখাশোনা করবে রুহি-যশের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা